ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ট্রলারে বিস্ফোরণ: দগ্ধ এক জেলের মৃত্যু চমেক হাসপাতালে

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:41 PM

news image

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওসমান গণি নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি জানান, গত শুক্রবার রাতে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওসমান গণি নামের ২০ বছর বয়সী এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার ৬০ শতাংশ বার্ন ছিল। পাশাপাশি আগুনে তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও জানান, বাকি ৯ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে বাকিদের অবস্থাও তেমন ভালো না। সকলের ৬০-৯০ ভাগ বার্ন রয়েছে। পাশাপাশি সবারই শ্বাসনালী পুড়ে গেছে। এর আগে শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম