ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

ট্যাংক বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্র নিয়ে ইউক্রেনের মহড়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১,  5:40 PM

news image

ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে কেনা ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন নিয়ে সামরিক মহড়া করেছে ইউক্রেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (২২ ডিসেম্বর) ইউক্রেনের ডম টেলিভিশন জানিয়েছে, এই মহড়া বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান থাকা পূর্বাঞ্চলে চালানো হয়েছে। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন। ২০১৮ সাল থেকেই একাধিকবার মার্কিন অস্ত্র ও জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র পেয়েছে দেশটি। এর সমালোচনা করে আসছে রাশিয়া ইউক্রেনের অভিযোগ, আক্রমণ করার জন্য সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় সংঘাত শুরু হলে তা প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। তবে ইউক্রেন আক্রমণে পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। বুধবার ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি ডানিলভ জানান, ১ লাখ ২২ হাজার রুশ সেনা ইউক্রেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর আগে গত সপ্তাহে তিনি বলেছিলেন, ইউক্রেনে হামলা চালানো ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সীমান্তে রাশিয়ার অন্তত ৫ থেকে ৬ লাখ সেনা মোতায়েন করতে হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম