ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

টোল বন্ধের দাবিতে সুনামগঞ্জে দূরপাল্লার যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকায় এডমিরাল এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় হচ্ছে। ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্ট সরকার পতনের পর টোল আদায় বন্ধ হয়। কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারো টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এই কর্মবিরতির ডাক দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, আজ থেকে সুনামগঞ্জের সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম