ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে চলছে গাড়ি

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪,  5:25 PM

news image

কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয়। তারপর থেকেই এতে যান চলাচল বন্ধ হয়ে ছিল। আবারও অনানুষ্ঠানিকভাবে যানচলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়েতে। তবে টোল প্লাজায় কেউ না থাকায় টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে। শনিবার (১০ আগস্ট) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেখা গেছে, টোল প্লাজার বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে। কিন্তু চেক পয়েন্টে কোনও মানুষ নেই। ফলে কোনোপ্রকার টোল দেওয়া ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে। এসব গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে উঠছে। এর আগের তিন-চার দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন যানচলাচল করেছে। ওই সময় মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে। তবে রোববার এসব অযান্ত্রিক যান চলাচল করতে দেওয়া হয়নি। সার্বিক বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম সাখাওয়াত আখতারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম