ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টেস্ট খেলা নিয়ে সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  6:12 PM

news image

ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যেহেতু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যায়নি, তাই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে চলে আসেন সাকিব। দেশে ফেরার পর বেশিদিন থাকতে পারেননি। মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় আমেরিকা চলে যেতে হয় এই বাঁহাতি অলরাউন্ডারকে।

কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন সাকিবের শ্বাশুড়ি। ওই অবস্থায়ও মেয়েকে একা রেখে দেশে ফিরতে পারেননি তিনি। সব মিলিয়ে পারিবারিকভাবে কঠিন সময় পার করতে হচ্ছে সাকিবকে। এই অবস্থায় তার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে শঙ্কা রয়েছে। আগামী ৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। সিরিজ শুরু হতে মাসখানেক বাকি থাকলেও সাকিব খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রবিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দু-একদিনের মধ্যেই সাকিবের কাছ থেকে সিদ্ধান্ত জানতে পারবো। তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু কিছু দিন আগে তার শাশুড়ি মারা গেছে, সে অনেক ব্যক্তিগত সমস্যার মাঝে ছিল। এজন্য তাকে আমরা কিছু বলিনি। পারিবারিক সমস্যার সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম