ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

টেস্ট ক্রিকেটে ১৩ বার কামিন্সে ধরাশায়ী রুট

#

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫,  5:01 PM

news image

অফ স্টাম্পের বাইরের বলটি ছেড়ে দেওয়াই উচিত ছিল। কিন্তু জো রুট সম্মোহিতের মতো ব্যাট পেতে দিলেন। ব্যাটের কানা ছুঁয়ে বল আশ্রয় নিল কিপারের গ্লাভসে। হতাশায় মাথা নুইয়ে গেল রুটের। শরীরটাকে কোনারকমে টেনে নিয়ে গেলেন তিনি ড্রেসিং রুমের পথে।অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টের চতুর্থ দিনে শনিবার এভাবেই আউট হন রুট। তার প্রতিক্রিয়ায় হতাশাটা স্পষ্ট তবে তার ক্যারিয়ারে সবচেয়ে নিয়মিত দৃশ্য কামিন্সের কাছে কাটা পড়া। এই টেস্টের প্রথম ইনিংসেও এই পেসারই ছিলেন তার হন্তারক। অ্যাশেজের এই অ্যাডিলেইড টেস্টের দুই ইনিংস দিয়ে টেস্ট ক্রিকেটে ১৩ বার কামিন্সের শিকার হলেন রুট। এই টেস্ট শুরুর আগে কামিন্স ছিলেন যৌথভাবে শীর্ষে। এখন তিনি এককভাবেই সবচেয়ে বড় রুট-শিকারি। ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে এই নিয়ে ২০ টেস্টে ১৩ বার আউট করলেন কামিন্স। ১৭ টেস্টে ১১ বার তাকে আউট করেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, ২৫ টেস্টে ১১ বার করেছেন কামিন্সের সতীর্থ মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসত্রয়ীর আরেকজন জশ হেইজেলউডও খুব পিছিয়ে নেই। ১৮ টেস্টে রুটকে আউট করেছেন তিনি ১০ বার। স্পিনে বরাবরই দারুণ দক্ষ রুট কোনো স্পিনারকে খুব বেশি সফল হতে দেননি তার সামনে। ২৫ টেস্টে তাকে ৯ বার আউট করেছেন রবিন্দ্রা জাদেজা, ৩১ টেস্টে ৮ বার ন্যাথান লায়ন। তিন সংস্করণ মিলিয়েও রুটকে সবচেয়ে বেশি আউট করেছেন কামিন্সই। ১৬ বার তাকে বিদায় করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, ১৫ বার বুমরাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম