ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪,  10:30 PM

news image

টেস্ট ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। আগামী ১৬ নভেম্বর এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার।  ইমরুল ভিডিও বার্তায় জানান, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার ১৭ বছরের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  তবে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ইমরুল কায়েস ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। অবশ্য বিপিএল শিরোপা জয়ী এই অধিনায়ককে ‘বি’ ক্যাটাগরিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেন।  ইমরুল কায়েস জাতীয় দলের জার্সিতে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন। তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৭৯৩০ রান করেছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম