ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টেলিটকের ফাইভ জি প্রকল্প স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২২,  9:10 PM

news image

ব্যয় সংকোচন নীতিতে টেলিটকের ফাইভ জি প্রকল্প স্থগিত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ আগস্ট) সকালে একনেক সভায় তিনি এ নির্দেশ দিলেন। প্রধানমন্ত্রী বলেন, টেলিটকের ফাইভ-জি প্রকল্প এখনই দরকার নেই, আগে দেশের সব জায়গায় মোবাইল ফোনের ফোর-জি সেবা নিশ্চিত করা প্রয়োজন। মঙ্গলবার (২ আগস্ট) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ২ হাজার ৭ কোটি টাকা।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে টেলিটক। প্রকল্পটি ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করতে চাই টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রকল্পের ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশ থেকে ডলার দিয়ে কিনতে হবে। একনেক সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, যেহেতু সরকার কৃচ্ছতা সাধন করছে এবং টেলিটকের ফাইভ-জি প্রকল্পের বড় অংশই আমদানি নির্ভর। তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে। আর আপাতত দেশে ফাইভ জি কাভারেজের চেয়ে ফোর-জির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম