ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফ জেলের জালে আটকা পড়েছে ৬ লাখ টাকার মাছ

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২২,  2:27 AM

news image

কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলের জালে আটকা পড়েছে ৬ লাখ টাকার ছোট বড় প্রচুর মাছ। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে শাহ পরীর দ্বীপ মাঝের পাড়ার মো. কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে। এতে করে শাহপরীর দ্বীপের জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে।

সরেজমিনে দেখা যায়, উপকূলের জেলেদের টানা জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির ৩শ’ মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ ন্যায্য মূল্যে বিক্রি করছেন পাইকারী ক্রেতাদের কাছে। পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলেসহ লাভবান হচ্ছেন মৎস সংশ্লিষ্ট উপকূলবাসী। শাহপরীর দ্বীপ এলাকার জেলে মো. কলিম উল্লাহ জানান, আমার এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। গতকালও ৪ লাখ টাকার মাছ পেয়েছি। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ পড়ছে । প্রতিদিন প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছে। সূত্র: সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম