ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২২,  9:52 PM

news image

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক কারবারি। টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এদিন দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। তবে এখনো নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি। সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে ভোরের দিকে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর তীরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম