ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

টেকনাফে র‌্যাবের অভিযানে ৫০ হাজার ‍পিস ইয়াবাসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২৩,  4:41 PM

news image

কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারি- টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ার নুরুল ইসলামের ছেলে সিরাজ মোস্তফা (২৮)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)  মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারির পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় বা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে সিরাজ মোস্তফা নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও আটক ব্যক্তি তার সাথে থাকা অপর দুইজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তি দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি এবং পলাতক আসামিরা দীর্ঘদিন যাবত যোগসাজসে মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকদ্রব্য ইয়াবা সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে অভিনব পন্থা অবলম্বন করে, অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। তিনি আরও জানান,আটককৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম