ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:55 PM

news image

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২নং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড তাজা গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, একই ক্যাম্পের ব্লক-সি/০৪, ঘর-২১৫এফসিএন-২৪৯৩৮৩বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ শফিক প্রকাশ হাফেজ শফিক(২৬), ব্লক-ডি/০৪, ঘর-৭৪৭ এফসিএন-২৩৭৬৪০ বাসিন্দা মোঃ কালা মিয়ার ছেলে আমান উল্লাহ(২৬) ও ব্লক-বি/০১, ঘর-৪৮, এফসিএন-২৪৪৪৫৭ বাসিন্দা-মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ(৫১)। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। তিনি জানান,

গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং উনচিপ্রাং ২২নং ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। ধৃতদের হেফাজতে থাকা একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি ও ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তারা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য ও ক্যাম্প এলাকায় মাদক কারবারি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম