ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

টুইটারের মালিকানা কিনলেন ইলন মাস্ক

#

আইটি ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  5:39 PM

news image

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবার টুইটারের মালিকানায় যুক্ত হয়েছেন। বিজনেস ইনসাইডারের এক খবরে বলা হয়েছে, জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন ইলন মাস্ক। এর মাধ্যমে টুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডারে পরিণত হলেন মাস্ক। এ খবর সামনে আসতেই শেয়ার বাজারে লাফিয়ে বেড়েছে টুইটারের শেয়ারের দাম। সোমবার শেয়ার মার্কেট খোলার আগে এক ধাক্কায় ২৫ শতাংশেরও বেশি দাম বেড়েছে টুইটারের শেয়ার। মর্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুযায়ী, ইলন মাস্ক টুইটারের আনুমানিক ৭৩.৫ মিলিয়ন শেয়ার কিনেছেন

। ইলন মাস্ক টুইটারে বেশ সক্রিয়। প্রায় প্রতিদিনই টুইট করেন তিনি। আর এবার সোশ্যাল সাইটটির মালিকানাতেও যুক্ত হলেন। যদিও এর আগে টুইটারের ‘বাকস্বাধীনতা’ পলিসি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছিল ইলন মাস্ককে। এমনকি নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করবেন বলেও জানিয়েছিলেন।  মার্কিন এই প্রযুক্তি ব্যবসায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। শোনা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অর্থাৎ তাঁর সম্পদ হতে পারে ১ ট্রিলিয়ন ডলার! উল্লেখ্য, ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’ এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম