ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টুইটারের নতুন ফিচার

#

আইটি ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৩,  4:38 PM

news image

নতুন বছরের প্রথমদিন থেকেই  টুইটার ব্যবহারকারীরা পাচ্ছেন ‘নেভিগেশন’ নামের নতুন একটি ফিচার। টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানান টুইটার মালিক ইলন মাস্ক। এ ফলে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন। টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় একটি ‘তারা’ চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও। মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরও উন্নত করা হবে। কয়েকদিন আগেই টুইটার নতুন আরও একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম