ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

টি-২০: আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল আইরিশরা

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  4:21 PM

news image

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারালো আয়ারল্যান্ড। এর ফলে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল আইরিশরা। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে টানা জয় পায় তারা। পরের দুই ম্যাচে আফগানিস্তান কামব্যাক করে। এ কারণে পঞ্চম ম্যাচটা ফাইনালে পরিণত হয়। রুদ্ধশ্বাস সেই ম্যাচে জিতে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।  বুধবার (১৭ আগস্ট) টসে জিতে আগে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। এদিন মার্ক অ্যাডায়ার ও জশ লিটিলের বোলিং তোপে হাত খুলে খেলতে পারেনি আফগান ব্যাটাররা। উসমান গনি দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪০ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

১৫ ওভারে আফগানদের রান যখন ৫ উইকেটে ৯৫ তখন বৃষ্টি নামে। বৃষ্টি আর না থামলে সেখানেই শেষ হয় আফগানদের ইনিংস। আয়ারল্যান্ডের পক্ষে অ্যাডায়ার ১৬ রান খরচে ৩ ও লিটিল ১৪ রান খরচে ২ উইকেট নেন। জয়ের জন্য আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬। যা দুই বল ও ৭ উইকেট হাতে রেখে তুলে ফেলে তারা। মুজিব উর রহমান ফেরান এই ম্যাচেই ৩০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করা পল স্টারলিং ও অ্যান্ডি বালবার্নিকে। রাশিদ খান লরকান টাকারকে ফেরান বটে, তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেল জয় নিয়েই মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তান ৯৫/৫ (১৫), জাজাই ১০, গুরবাজ ৪, জাদরান ৮, গনি ৪৪*, নাজিবউল্লাহ ১০, নবি ০, ওমরজাই ১৫*; লিটিল ৩-০-১৪-২, অ্যাডায়ার ২-০-১৬-৩

আয়ারল্যান্ড ৫৬/৩ (৬.৪), স্টারলিং ১৬, বালবার্নি ৯, টাকার ১৪, টেক্টর ৯*, ডকরেল ৭*; মুজিব ২-০-১৭-২, রাশিদ ২-০-১৭-১

ফলাফলঃ আফগানিস্তান ৭ উইকেটে জয়ী, ৩-২ ব্যবধানে সিরিজ জয়ী

ম্যাচসেরাঃ মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড)

সিরিজসেরাঃ জর্জ ডকরেল (আয়ারল্যান্ড)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম