ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টি-২০ বিশ্বকাপ: লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  7:59 PM

news image

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই দলই একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। কিউইদের দলে মার্ক চ্যাপমানের জায়গায় এসেছেন ডেরিল মিচেল। এদিকে লঙ্কানদের টিম থেকে চোটের জন্য ছিটকে গেছেন বিনুরা ফার্নান্দো। তার জায়গায় দলে এসেছেন কাসুন রাজিথা। গ্রুপ ‘১’ এর দুই দল বিপরীত মেরুতে অবস্থান করছে। প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে ১ পয়েন্ট হারাতে বাধ্য হয় কিউইরা। তবুও ২ ম্যাচ শেষে এই গ্রুপের শুরুতে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে এই গ্রুপে ছয় দলের মধ্যে পাঁচে আছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের একটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও অন্যটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় দাসুন শানাকার দল। 

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেরিল মিচেল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লোকি ফার্গুসন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, ইশ সোধি, টিম সাউদি, মিচেল সান্টনার।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, মাহেশ থিকসানা, চামিকা করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম