ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টি-২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার ভগ্য নির্ধারনী ম্যাচ আজ

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২১,  5:38 PM

news image

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চ। আসরের ১ নম্বর গ্রুপে আজ বিকেলে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠবে অজিরা। তবে হেরে গেলে এবং দিনের অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেলে বিদায় নিতে হবে স্মিথ-ওয়ার্নারদেরকে। তবে তাদের আজকের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ জিতুক কিংবা হারুক তাতে কিছু আসে-যায় না। তাদের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জয় পাবে সেটার পক্ষে বাজি ধরার লোক কমই আছে। আজ যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুটো দলই হেরে যায় তাহলে নেট রান রেটে এগিয়ে থাকবে যে দল তারা যাবে সেমিফাইনালে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সুযোগ বেশি। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। আগের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে নেট রান রেট তারা বাড়িয়ে রেখেছে। তাদের রান রেট এখন ১.০৩১। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান ৪ হলেও তাদের নেট রান রেট ০.৭৪২।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম