ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টি-২০ বিশ্বকাপ : ফাইনালে ওঠার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

#

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  8:00 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। ম্যাচের আগে পিচ রিপোর্টে পমি এমবাংওয়া জানান, মাঠের গড় স্কোর হলে ১৫৭ হলেও আজকের ম্যাচে ব্যাটাররা সুবিধা পাবে। ফলে, আজকে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারত। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত। অন্যদিকে, ভারতকে হারানোর জন্য প্রস্তুত ইংল্যান্ডও। অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকসের মত অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি মঈন আলী,আদিল রশিদের মতো পরীক্ষিত স্পিনার রয়েছে ইংল্যান্ডের যারা অ্যাডিলেডের উইকেটে হয়ে উঠতে পারেন ভয়ংকর।

ভারত একাদশ:

কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

ইংল্যান্ড একাদশ:

জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম