ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে যারা আছেন

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২১,  5:30 PM

news image

সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি’র সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে পুরুষ ব্যাটারদের মধ্যে এক নম্বরে আছেন বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে তোলা বাবার আজম। এছাড়া ভারতের কে এল রাহুল একধাপ উপরে উঠে এসেছেন।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছে ভারতীয় ওপেনার রাহুলের। ৫ নম্বর স্থান পেয়েছেন তিনি। অন্যদিকে লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে প্রথমে দশে জায়গা হল না বিরাট কোহলির। নিউজিল্যান্ড বিরুদ্ধে না খেলা বিরাটের ব়্যাঙ্কিংয়ে ছাপ ফেলেছে। প্রায় আঠারো মাস বাদে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে বাদ পড়লেন কোহলি। বর্তমান ব্যাটারদের মধ্যে ১১ নম্বরে স্থান হয়েছে তার। এছাড়া টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম