ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  4:46 PM

news image

টি-টোয়েন্টিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় টস অনুষ্ঠিত হয়। গিলংয়ের কার্দিনিয়া পার্কে সকাল ১০টায় শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।  শ্রীলঙ্কা ও নামিবিয়া টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে একবারই। আবুধাবিতে গত বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল লঙ্কানরা। বিশ্বকাপ মিশনের শুরুর আগে ‘ক্যাপ্টেন্স ডে’-তে অংশ নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। সেখানে তিনি বলেন, ‘গিলংয়েও আমরা অনেক দর্শক আশা করছি। এশিয়া কাপের পর আমরা এখন খুব আত্মবিশ্বাসী।’ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস ও আমিরাত। গিলংয়ে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। গত বিশ্বকাপের পর পারফরম্যান্স তলানিতে নামে শ্রীলঙ্কার। একটা সময় ১০ টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল ৯টিতে। সেই দল প্রবল বিক্রমে ঘুরে দাঁড়ায় এশিয়া কাপে। ভারত, পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে জেতে শিরোপা। দাসুন শানাকার দল তাই বিশ্বকাপেও অন্তত সেমিফাইনাল খেলার দাবিদার। 

নামিবিয়া স্কোয়াড : স্টেফান বার্ড, ডেভিড উইজ, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটকিপার), ডিভান লা কক, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।

শ্রীলঙ্কা স্কোয়াড : পাথুম নিশানকা, কুমল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশানকা, মাহিশ ঠিকশানা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম