ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টি-টোয়েন্টির এই দলটাই সেরা: হাসান মাহমুদ

#

ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০২৩,  9:43 PM

news image

ওয়ানডেতে বাংলাদেশ যতটা শক্তিশালী, টি-টোয়েন্টিতে ঠিক যেন তার উল্টা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের সঙ্গে এখনও যেন নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা। ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক, ক্রিকেটার বা খেলার ধরণ, সবকিছু বদলেও যেন সাফল্য অধরাই ছিলো মারকাটারি এই ফরম্যাটে। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের দল শুরুটা করেছে দুর্দান্ত। চট্টগ্রামের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে টিম টাইগার্স। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে যেন নতুনরূপে দেখা গেছে এই ম্যাচ দিয়ে। চট্টগ্রাম পর্ব শেষ করে দুই দল ফিরেছে ঢাকায়। মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের শেষ দুই ম্যাচ। আগামীকাল রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজ শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার আর প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ। সেখানেই এই পেসার বলেন,  'এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।' দ্বিত্যীয় ম্যাচেও ইংল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ জানিয়ে হাসান মাহমুদ বলেন, 'আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার।' প্রথম ম্যাচে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা এই তরুণ পেসার ডেথ ওভারে বোলিং করা নিয়ে বলেন, 'অবশ্যই যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উপভোগ করি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম