ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক লিটন, ১৬ সদস্যের দল বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ মে, ২০২৫,  10:53 PM

news image

নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ায় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে হবেন, সেটি নিয়ে ক্রিকেটপাড়ায় জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। যদিও আগেই জানা গিয়েছিল, লিটন দাসই অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হয়েছে লিটনকে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পেলেন তিনি। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন তিনি। এরপর পাকিস্তান সিরিজও আছে সামনে।  এই দুই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিনার মেহেদী হাসান। আজ রবিবার বিকেলে মিরপুরে তাদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম