ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

টি-টেন লিগে এবার ৫ বাংলাদেশি

#

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  7:53 PM

news image

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেন লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন পাঁচজন ক্রিকেটার। তবে দল পাওয়ার ক্রিকেটারের তালিকায় নেই ওয়ানডে অধিনায়ক তামিম-মাহমুদউল্লাহর মত ক্রিকেটাররা। টি-টেন লিগে খেলার জন্য খেলোয়াড় ড্রাফটে একাধিক বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। সেখান থেকে দল পেয়েছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসানকে আগেই আইকন খেলোয়াড় ও অধিনায়ক ঘোষণা করে বাংলা টাইগার্স। ড্রাফট থেকে সবার আগে দল পেয়েছেন সোহান।

সাকিবের দল বাংলা টাইগার্স দলে টেনেছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। মূলত অধিনায়ক ও আইকন সাকিবের পছন্দেই সোহানকে দলে নিয়েছে তারা। তাকে 'সি' ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। একই দলে ইমার্জিং ক্যাটাগরিতে জায়গা হয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীর। ড্রাফটের শেষ পর্বে দল পেয়েছেন তাসকিন ও মুস্তাফিজ। টিম আবু ধাবির হয়ে এবারের টি-টেন লিগ মাতাবেন কাটার মাস্টার। অন্যদিকে টি-টেনের বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে তাসকিনকে।  তবে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার আফিফ হোসাইনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ২০২১ সালে বাংলা টাইগার্সের হয়ে টি-টেন লিগে খেলেছিলেন আফিফ। অথচ এবার কেউ তাকে দলে ভেড়ালো না।  চলতি বছরের ২৩ নভেম্বর পর্দা উঠবে টি-টেনের। একই বছরের ৪ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে লিগটির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম