ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  7:51 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, এখন এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছেন। বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মধ্যে আনার লক্ষেই আমরা কাজ করছি। বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম যখন বেড়েছে, দেশেও তার প্রভাব পড়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে জানিয়ে, তিনি বলেন কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম