ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টিসিবির জন্য তেল-চিনি কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  10:18 PM

news image

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১২ হাজার ৫শ মেট্রিক টন চিনি এবং ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৪ জুন) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। চিনি কিনতে ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা এবং তেলে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে। মোট ব্যয় হবে ১৯৩ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহবুব খান। আজকে টেবিলে চিনি ও সয়াবিন তেলের দুটি প্রস্তাব এসেছে। দুটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দর পদ্ধতিতে সিঙ্গাপুরের প্রিন্সিপাল মেট্রিস প্রাইভেট লিমিটেড থেকে ১২ হাজার ৫শ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এখানে প্রতি মেট্রিক টন চিনির মূল্য ধরা হয়েছে ৪৭৭ দশমিক ৯৪ মার্কিন ডলার হিসাবে ৫৯ লাখ ৪৪ হাজার ২৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ৬৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা। তিনি বলেন, একই পদ্ধতিতে সিটি এডিবয়েল লিমিটেড থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১২৯ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬১ দশমিক ৩৭ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম