ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টিপু হত্যা: মামলার মাস্টারমাইন্ড শটগান সোহেলসহ আটক ২

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  4:35 PM

news image

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার মাস্টারমাইন্ডসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩১ জুলাই) রাত ১১টার পর রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মাস্টারমাইন্ড সোহেল শাহরিয়ার ওরফে শটগান সোহেল ও হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগর। ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম জানান,

মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তারা দেশ ছাড়তে চেয়েছিলেন। এর আগে, শনিবার (৩০ জুলাই) এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জাতীয় পার্টি নেতা জুবের আলম খান রবিন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান টিটু, আরিফুর রহমান সোহেল ও খায়রুল। উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রী নিহত হন। গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্নাও। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম