ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

টিপু হত্যায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  9:39 PM

news image

আওয়ামী লীগ নেতা টিপু হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ হত্যাকাণ্ডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে। তবে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলেও জানান তিনি। শনিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এদিকে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডসহ আরও চারজনকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব। দুপুর ১২টার দিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে জানান, বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- ওমর ফারুক (৫২), আবু সালেহ শিকদার (৩৮), নাসির উদ্দিন (৩৮) ও মোরশেদুল আলম (৫১)। শুক্রবার (১ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু হত্যায় জড়িত সন্দেহে গত ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ এবং রাজধানীর কমলাপুর থেকে অস্ত্রসহ আরফান উল্লাহ দামালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গত ২৪ মার্চ রাত ১০টার দিকে আওয়ামী লীগ নেতা টিপু মাইক্রোবাসে শাহজাহানপুর আমতলা হয়ে বাসায় ফিরছিলেন। আমতলায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতিও গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। আর প্রীতির বাবার বক্তব্য: ‘মেয়ে হত্যার বিচার চাই না। মামলা চালানোর মতো অবস্থাও নেই। আমরা নিরীহ মানুষ। বিচার চাইলে আল্লাহর কাছে চাই। তিনিই বিচার করবেন।’#টিপু, #হত্যায়, #জড়িতদের ,#কাউকে, #ছাড়, #দেওয়া, #হবে, #না, #স্বরাষ্ট্রমন্ত্রী,

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম