ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টিকিট না পাওয়ায় ম্যাচের আগে বিসিবির গেট ভাঙল দর্শকরা

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৪,  6:51 PM

news image

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসরের মাঠে লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস। আর এই দুই ম্যাচ মাঠে এসে দেখতে মরিয়া দর্শকরা। যার ফলে টিকিট না পাওয়ায় হোম অব ক্রিকেটের গেট ভেঙে ফেললো দর্শকরা। সোমবার (৩০ ডিসেম্বর) নির্ধারিত সময় অনুসারে দুপুর ১টায় মাঠে নামার কথা রয়েছে বরিশাল ও রাজশাহীর। তার আগেই মিরপুরে ভিড় জমিয়েছে দর্শকরা। টিকিটধারী দর্শকরা ১২টার সময় থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করে। কিন্তু যারা টিকিট পাননি তারা স্টেডিয়ামের ২ নাম্বার গেটে ভিড় করেছে। আর বিসিবিকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে তারা। এক মুহূর্তে বিসিবির গেট ভেঙে ফেলে দর্শকরা। এর আগে রোববার(৩০ ডিসেম্বর) ভোর রাত থেকে টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেট-সংলগ্ন কাউন্টারে ভিড় জমায় দর্শকরা। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় স্টেডিয়ামের মেইন গেটে ভিড় জমায় দর্শকরা। এ সময় টিকিট প্রত্যাশী এক ব্যক্তি বলেন, আমরা অনলাইনে চেষ্টা করেছি, কিন্তু ওয়েবসাইট বন্ধ। তাই আমি ভোর চারটায় লাইনে দাঁড়িয়েছি। তবুও টিকিট পাইনি। টিকিটগুলো তাহলে গেল কোথায়। আরেক ব্যক্তি বলেন, এর আগেও এমন হয়েছে। কাউন্টারে টিকিট নাই, কিন্তু ম্যাচের দিন ব্ল্যাকে টিকিট পাওয়া যায়। দর্শকদের ভোগান্তি কমাতে এবার ই-টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মোট টিকিটের ৮০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। আর বাকিগুলো মুধমতি ব্যাংকের ৭টি শাখা থেকে নেওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম