ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

টানা ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৪,  4:59 PM

news image

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। মঙ্গলবার (১১ জুন) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আবার ২২ জুন শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে। এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ওসি অমৃত অধিকারী জানান, কোরবানির ঈদ উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম