ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টানা পাঁচ দিনের ছুটি, ঢাকার সড়ক ফাঁকা!

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২২,  8:58 PM

news image

টানা পাঁচদিনের ছুটির কবলে পড়েছে দেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী মিলিয়ে এই লম্বা ছুটির ফাঁদে পড়েছে দেশ। এরমধ্যে ছুটিতে রাজধানীতে নেই চিরাচেনা যানজট। বুধবার (৫ অক্টোবর) শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে এদিন। দিনটিতে সরকারি ছুটি থাকায় ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে রাজধানী রাজপথে নেই গাড়ির চাপ। নগরবাসীর ছুটি থাকায় গণপরিবহন শ্রমিকেরাও চলে গেছেন ছুটিতে। এতে সড়কে গাড়ির সংখ্যা অনেক কম। স্বাভাবিকভাবেই ঢাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা অন্যান্য দিনের তুলনায় অনেকটা স্বস্তিতে রয়েছেন।

আর যেসব গণপরিবহন চলছে, সেগুলোতে অর্ধেকের বেশি আসন ফাঁকা দেখা গেছে। এক বাসচালক বলেন, রাস্তায় যাত্রী নেই। দুপুর ১২টা পর্যন্ত দুই থেকে তিনশ টাকার ভাড়া উঠেছে। এক রিকশাচালক বলেন, ছুটির দিন রাস্তায় যাত্রী নেই। এখন পর্যন্ত ভাড়া পেয়েছি ৬০ থেকে ৭০ টাকা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন কোনো ছুটি নেই। তবে অনেকেই এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঢাকার বেড়াতে চলে গেছেন। কারণ পরের দুইদিন শুক্রবার (৭ অক্টোবর) ও শনিবার (৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবীর ছুটি। এদিন সরকারি ছুটি। সব মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি পেয়েছেন দেশবাসী। আর এ সুযোগ কাজে লাগাতে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে ঢাকা ছেড়ে গেছেন অনেক মানুষ। এজন্য রাজধানীর বাসস্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম