ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টানা চতুর্থ জয়ে সেমিতে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২১,  5:00 PM

news image

লক্ষ্য ১৬৪ রান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংগ্রহ যথেষ্টই চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের বিপক্ষে এই রান তাড়ায় শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ৩৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। দ্রুত হারিয়ে ফেলে আরও দুই উইকেট। কিন্তু ষষ্ঠ উইকেট জুটির দৃঢ়তায় লড়াইয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। যদিও শেষ পর্যন্ত পারেনি তারা। ইংল্যান্ডের কাছে ২৬ রানে হেরে যায় শ্রীলঙ্কা। এটি ইংল্যান্ডের টানা চতুর্থ জয়। এই জয়ের সুবাদে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে জস বাটলারের সেঞ্চুরিতে ১৬৩ রান গড়ে ইংল্যান্ড। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ১৩৭ রানে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া ভানুকা রাজাপাকসে ও  দাসুন শানাকা ২৬ রানের দুটি ইনিংস খেলে দলকে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত পারেননি। মঈন আলী, আদিল রশিদ ও ক্রিস জর্ডান দুটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান।   এর আগে প্রথমে ব্যাট করতে নমে দলীয় মাত্র ৩৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ডও। চতুর্থ উইকেট জুটিতে বাটলার ও মর্গান জুটি দারুণ দৃঢ়তা দেখান। এই জুটিতে ভর করেই চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।  ওয়ান ডাউনে খেলতে নামা বটালার একাই শ্রীলঙ্কান বোলারদের প্রতিহত করেন। তিনি চলমান বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করনে। ৬৭ বলে ১০১ রান করেন। যাতে ৬টি চারের মার ও ৬টি ছক্কা ছিল।  অধিনায়ক মর্গান ৩৬ বলে ৪০ রান করে তাঁকে যোগ্য সহায়তা দেন। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গ্রুপ-১-এ শীর্ষে রয়েছে ইংল্যান্ড। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২। সুপার টুয়েলভ পর্বে এখন পর্যন্ত একটি জয় পেয়েছে লঙ্কানরা। তা ছিল বাংলাদেশের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম