ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২৫,  5:22 PM

news image

টাঙ্গাইলের নাগরপুরে বাসের চাপায় নুরু বেপারি (৭০) নামের একজন নিহত হয়েছেন।  রবিবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতব্বর জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দেশে রওনা দেন নুরু বেপারি। পথিমধ্যে তিনি পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগ্রামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।   নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিজানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম