ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২,  9:37 PM

news image

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় মো. মাজেদুর রহমান (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। বিষয়টি টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক তানবীর আহমেদ নিশ্চিত করেছেন। দণ্ডিত যুবক টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর গ্রামের আখক্ষেত থেকে শান্তা আক্তার (১২) নামে চতুর্থ শ্রেণির ছাত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। পর দিন ১০ সেপ্টেম্বর ময়নাতদন্ত শেষে লাশ দাফন করে রাতে নিহতে ভাই মো. সানি আলম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি এজাহার করেন। ১১ সেপ্টেম্বর পুলিশ তদন্তের একপর্যায়ে ওই গ্রামের মাজেদুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করে। মাজেদুর রহমান ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার বিষয়টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য ও স্বীকারোক্তি যাচাই-বাছাই শেষে মাজেদুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। নিহত স্কুলছাত্রীর মা সোহাগী বেগম ও ভাই মো. সানি আলম বলেন, বিচারকের রায়ে আমরা সন্তুষ্ট। মাজেদুরের রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম