ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২২,  7:51 PM

news image

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ৪০ জন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফ‌টি ম্যানেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা একতা পরিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এ সময় বাস‌টি নিয়ন্ত্রণ হারি‌য়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌ন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম