ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৩,  8:48 PM

news image

টাঙ্গাইলের ধনবা‌ড়ি‌ উপজেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (৩০ এপ্রিল) মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর পৌ‌নে ১টায় উপজেলার বা‌ঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত ব্যক্তিরা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তফা। ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশ্নি ও একই এলাকার জয়নাল আবেদিনের মেয়ে ভাইঘাট উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বিথী আক্তার ও উপজেলার নরিল্যা গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম। পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, রোববার দুপুরে জামালপুর থে‌কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়েছেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাস‌টি আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম