ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

টাঙ্গাইলে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৩,  11:34 PM

news image

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মাইনুদ্দিন (৫০), তার স্ত্রী সাহেরা বেগম (৩০), তাদের ছেলে সিয়াম (৭) ও ভ্যানচালক ফরহাদ হোসেন (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যানে করে পরিবার নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন মাইনুদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শিশু সিয়ামকে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মধুপুর থানার উপপরিদর্শক আপেল মাহমুদ গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম