ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  11:13 PM

news image

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক আমির আলী (৪০) ও যাত্রী শরিফ (৪১) নিহতের খবর পাওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলা গোহালিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ভ্যানচালক আমির আলী ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরিফ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ওই ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। পরে অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। যমুনা সেতু পূর্বপার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম