ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  10:05 PM

news image

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় একজনকে দুটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৯ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে আলমগীর হোসেন (৩৬)।

বর্তমানে তিনি পলাতক রয়েছেন। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ ও এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস নয়া জানান, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে অন্য দিনের মতো সে স্কুলে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে আলমগীর তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরের দিন ৮ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা গোপালপুর থানায় মামলা করেন। তারা আরও জানান, ২০০৮ সালের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার এসআই তোজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে আসামি হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেন। আদালতে আসামির অনুপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম