ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টাঙ্গাইলের ৪ ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  3:59 PM

news image

ছবি : সংগৃহীত 

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, কাতুলী, ছিলিমপুর ও মাহমুদনগর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেলে ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এদিকে নির্বাচন সুষ্ঠু রাখতে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, দুই প্লাটুন বিজিবি, র‌্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ভোট কেন্দ্র ৩৯টি। জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম