ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

টাকার বিনিময়ে এনআইডি পাচ্ছে রোহিঙ্গারা

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২,  5:22 PM

news image

আরাকান স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহর ভাই শাহ আলী বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। গত রোববার শাহ আলীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের উখিয়া থানায় করা মামলার এজাহারে এ তথ্য উল্লেখ করেছে পুলিশ। এদিকে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় এখন সবচেয়ে বড় হুমকি মনে করা হয় আরসাকে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের প্রত্যাবাসনপন্থী নেতা মুহিবুল্লাহসহ গত বছরের অক্টোবরে সংঘটিত ছয় খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আতাউল্লাহর বিরুদ্ধে। শাহ আলীর সঙ্গে আরসা প্রধানের রয়েছে নিয়মিত যোগাযোগ।

ক্যাম্পে ও মিয়ানমারে শাহ আলীর রয়েছে আসা-যাওয়া। একই সঙ্গে ক্যাম্পে অবস্থান করে তার নানা অপরাধে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, টাকা বিনিময়ে রোহিঙ্গারা দালালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। এটি আমাদের দেশের জন্য কখনো ভালো নয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী জানান, এই বিষয়টি আমার জানা নেই। তবে কীভাবে এই কাজটি হলো তা বের করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: আরটিভি অনলাইন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম