ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টাইগারদের সিরিজ জয়ের মিশন আজ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  4:23 PM

news image

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। এর আগে বুধবার বাংলাদেশের দলের ক্রিকেটাররা সেরেছেন দলীয় অনুশীলন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক। এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করেছেন বোলিং অনুশীলন। নাজমুল হোসেন শান্তকেও দেখা গেছে বোলিং অনুশীলন করতে। তবে অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। ছেলে অসুস্থ থাকায় ছুটি নিয়ে গিয়েছিলেন ঢাকায়। তবে ইতোমধ্যে ফিরেছেন টিম হোটেলে। এদিকে ব্যক্তিগত কাজ থাকায় ছিলেন না সাকিব আল হাসানও। তবে সাকিবও যোগ দিয়েছেন দলের সঙ্গে। চন্ডিকা হাথুরুসিংহে এবং অ্যালান ডোনাল্ডের অধীনে ম্যাচের আগের এদিন বেশ ভালোই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম