ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  6:00 PM

news image

লিটন দাসের অধিনায়কত্ব শুরু হচ্ছে। ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ দিয়ে দেশের মাঠে সাত মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ভেতর মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের সিরিজ।  রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইনজুরিতে এই ম্যাচে নেই পেসার তাসকিন আহমেদ। পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। এখন অবধি ভারতের বিপক্ষে ৩৬টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৩০টিতেই হারতে হয়েছে। পাঁচ জয়ের সঙ্গে একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এই ম্যাচের একাদশে বাংলাদেশ খেলতে নেমেছে তিন পেসার নিয়ে। উদ্বোধনী জুটিতে লিটন দাস, এনামুল হক বিজয়ের সঙ্গে বিকল্প হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। ভারতীয় একাদশে অভিষেক হচ্ছে পেসার কুলদ্বীপ সেনের।  

ভারত একাদশ : 

রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দ্বীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ সেন

বাংলাদেশ একাদশ :

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম