ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

টসে জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ, দলে তানজিম

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৩,  8:17 PM

news image

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। দিল্লির বায়ুদূষণ অতিক্রম করে, হারের বৃত্ত ভাঙার প্রত্যয় টাইগারদের। আর জয় দিয়ে, সেমিতে না পৌঁছানোর ক্ষতে প্রলেপ দিতে চায় লঙ্কানরা। আইসিসি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এ ম্যাচে নিজেদের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। এ ম্যাচে বাদ পড়েছেন টাইগারদের অটোচয়েজ পেসার মোস্তাফিজ। একাদশে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় রাখা তানজিম হাসান সাকিব। অন্যদিকে লঙ্কান একাদশেও দুই পরিবর্তন এসেছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম