ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টঙ্গীতে মাজার বস্তির আগুনে পুড়েছে পাঁচশর বেশি ঘর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  3:51 PM

news image

গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে পাঁচশর বেশি ঘর। শনিবার ভোর ৪টার দিকে সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ভোরে মাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো হতাহত না থাকলেও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বস্তির পাঁচশর বেশি ঘর এবং সব মালামাল আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় নির্মিত বস্তির এক ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তাপে বস্তির ঘরে ঘরে থাকিা সিলিন্ডারের রাবারের পাইপ গলে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম