ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৫,  6:48 PM

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ছিলেন বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডের ‘আপন নীড়’ নামে একটি ভাড়া বাসায় থাকতেন এবং ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরির কারখানায় স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, নিহত সিদ্দিকুর রহমান টঙ্গীর বাসা থেকে তার কর্মস্থল কেরানীগঞ্জে যাওয়ার সময় ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় আশপাশে থাকা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের ছোটভাই ইদ্রিসুর রহমান নিশ্চিত করেছেন যে তার বড় ভাই কর্মস্থলে যাওয়ার পথেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম