ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

টঙ্গীতে চার ছিনতাইকারী আটক, দুইজনকে গণধোলাই

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৫,  7:52 PM

news image

গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুই ছিনতাইকারী হলো-স্বাধীন ও মুন্না। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।  স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন ও মুন্না ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এরা টঙ্গীর এরশাদ নগর চার নং ব্লকের বাসিন্দা।  অপরদিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে রিফাত ও জাহিদ হাসান নামে দুই ছিনতাইকারী আটক করে।  টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম