ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঝিনাইদহ-১ আসনে এমপি পদ স্থগিতের বিরুদ্ধে আবেদন

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  5:50 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা নির্বাচন কমিশনের (ইসি) গেজেট স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নৌকার বিজয়ী প্রার্থী আব্দুল হাই এ আবেদন করেন। আর তার পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। গত ১ ফেব্রুয়ারি ফল প্রকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট ২ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।

এর আগে ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। পরাজিত স্বতন্ত্র প্রার্থীর আবেদনে বলা হয় কেন্দ্রভিত্তিক ফলে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু আসনের সামগ্রিক ফলে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তা। পরে ইসির ওই নির্বাচনী গেজেট স্থগিত করেন বিচারপতি আসাদুজ্জামানের আদালত। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফল অনুযায়ী এ আসনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট। আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচিত এমপিরা ১০ জানুয়ারি শপথ নেন। ৩০ জানুয়ারি বসে সংসদের প্রথম অধিবেশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম