ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

#

২০ ডিসেম্বর, ২০২৩,  6:02 PM

news image

ঝিনাইদহ শহরে সড়ক দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেলিম সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন। নিহতের মেয়ের জামাই ইমতিয়াজ আহমেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত কাজে জেলা শহরের আলফালাহ হাসপাতাল এলাকায় যান সাংবাদিক সেলিম মিয়া।

কাজ শেষে হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেছেন মাথায় আঘাতে রক্তক্ষরণ ও কার্ডিয়াক সমস্যায় তার মৃত্যু হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, নিহতের পরিবার ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সাথে কথা বলে সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এই সাংবাদিকের মৃত্যুতে প্রেসক্লাবের সকল সদস্যই শোকাহত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম