ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

#

১২ মে, ২০২৪,  4:46 PM

news image

ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের হাজরামিনা বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (১১ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামজা রহমান (৪৮)। তিনি উপজেলার সোন্দাহ গ্রামের  রাফা উদ্দিনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক হাজরামিনা গ্রামের জামাল হোসেনের ছেলে মাসুদ নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে ভর্তি করে। স্থানীয় আমোদ নামের এক ব্যক্তি জানান,রাত ৮টার দিকে সোন্দাহ গ্রামের হামজা রহমান বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে হিতামপুর নামক স্থানে পৌঁছলে সামনে থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হামজা রহমান নিহত হন এবং মোটরসাইকেল চালক মাসুম গুরুতর আহত হন। এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম