ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঝিনাইদহে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৩,  5:10 PM

news image

ঝিনাইদহের সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২২) ও মিটুল হোসেনের ছেলে রকি (২১)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে মোটরসাইকেলে ওই দুজন কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের উপজেলার ছালাভরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম